বাঘাইহাটে চিকিৎসা সহায়তা নিয়ে অসহায় ও অসুস্থদের পাশে ৫৪ বিজিবি
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)। মানবিক এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।
শুক্রবার সকালে বাঘাইহাট জোন সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে জোনের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী-এর নির্দেশনায় সাজেক ইউনিয়নের শান্তিপাড়া গ্রামের বাসিন্দা কাটা (কারবারি)সহ বেশ কয়েকজন অসহায় ও অসুস্থ ব্যক্তির মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় বসবাসরত দরিদ্র ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত জনগোষ্ঠীর সহায়তায় বাঘাইহাট ব্যাটালিয়ন নিয়মিতভাবে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গুরুতর অসুস্থ কাটা (কারবারি)সহ অন্যান্য সুবিধাবঞ্চিত ব্যক্তিদের চিকিৎসার ব্যয় নির্বাহে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়, যা তাদের জন্য তাৎপর্যপূর্ণ সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয়রা বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানান এবং বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় এমন সহায়তা সাধারণ মানুষের জন্য বড় ধরনের স্বস্তি নিয়ে আসে। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ পার্বত্য অঞ্চলে জনসম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি আস্থা ও সহযোগিতার পরিবেশ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।