জ্বালানী সংকটে গাড়ি না পেয়ে অটোরিক্সায় বর ও অতিথিরা গেলেন কনের বাড়ি!

জ্বালানী সংকটে গাড়ি না পেয়ে অটোরিক্সায় বর ও অতিথিরা গেলেন কনের বাড়ি!

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ইরান-ইসরাইল-যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা শুরুর পর থেকে বিশ্ব ব্যাপী জ্বালানী তেলের সংকট প্রকট। বাংলাদেশের মতো আমদানী নির্ভর দেশের তো নাজেহাল পরিস্থিতি। প্রতিদিন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তেল নিয়ে যতসব বিচিত্র ও উদ্ভূত শিরোনাম বা পোষ্ট হচ্ছে। রীতিমতো ট্রেন্ডিং ইস্যুতে পরিণত হয়েছে।

এবার জ্বালানী তেলের সংকটের মধ্যে ব্যতিক্রমী এক বিয়ের বরযাত্রার দেখা মিললো পাহাড়ি জেলা খাগড়াছড়িতে।

জেলার তরুণ সাংবাদিক সমীর মল্লিকের চোখে ধরা পড়লো ভিন্ন এ গল্প। জ্বালানী তেলের সংকটের মাঝে ভাড়ায় চালিত গাড়ি মিলছে না ঠিক মতো। পাওয়া গেলেও গুণতে হচ্ছে বাড়তি খরচা।

এমন পরিস্থিতিতে জেলার দীঘিনালার মেরুং ইউনিয়নের মধ্য বেতছড়ি গ্রামের শাহিন আলম ৩০ কিলোমিটার দূরে সদর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের গঞ্জপাড়া গ্রামে কনের বাড়ির উদ্দেশে সহ-যাত্রীদের নিয়ে রওনা করেন।

জ্বালানী সংকটে গাড়ি না পেয়ে অটোরিক্সায় বর ও অতিথিরা গেলেন কনের বাড়ি!

পথিমধ্যে দেখা হলে শাহিন আলম বলেন, বিয়ের দিন ধার্য্য হলেও গাড়ি পাওয়া যাচ্ছিল না। দিন পরিবর্তনেরও সুযোগ নেই। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে ৩ টি অটোরিক্সায় ১৫ জন এবং কয়েকটি মোটর সাইকেল নিয়ে কনের বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন। যাতায়াত যেন নিরাপদ ও বৈবাহিক জীবনে যেন সুখি হতে পারেন তাই সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নেন শাহীন।

সাংবাদিক সমীর মল্লিকের পোষ্টের পর বিষয়টি নিয়ে বেশ আলোচনা হতে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইতিবাচক-নেতিবাচক মন্তব্য আসতে থাকলেও জ্বালানী তেলের সংকটে সাধারণ মানুষ যে কত ভোগান্তিতে আছেন তাও ফুটে উঠে।

জ্বালানী সংকটের অজুহাতে ঈদের ছুটি শুরুর আগে থেকে খাগড়াছড়ি সদর সহ বিভিন্ন উপজেলায় গণপরিবহনে বাড়তি ভাড়া আদায় করার অভিযোগ উঠলেও স্থানীয় প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। এতে বেপরোয়া হয়ে উঠেছে পরিবহন সিন্ডিকেট গুলো।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed