বান্দরবান থেকে চট্টগ্রামের চন্দনাইশে অস্ত্র বেচতে এসে দুইজন আটক

বান্দরবান থেকে চট্টগ্রামের চন্দনাইশে অস্ত্র বেচতে এসে দুইজন আটক

বান্দরবান থেকে চট্টগ্রামের চন্দনাইশে অস্ত্র বেচতে এসে দুইজন আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রামের চন্দনাইশে পাহাড়ি এলাকা থেকে এসে অস্ত্র বিক্রির ফন্দি তৈরি করছিল দুইজন যুবক। তবে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আগেই সতর্ক থাকায় বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় তাদের ধরা পড়ে।

চন্দনাইশ থানা পুলিশ জানিয়েছে, অভিযান পরিচালনা করা হয় কাঞ্চনাবাদ ইউনিয়নের এলাহাবাদ এলাকায়, পুটিছড়ি স্কুল ভিটার সামনে। ধৃতরা হলেন বাবু মার্মা (২৬) এবং জামাল উদ্দিন (১৯)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি একনলা বন্দুক।

প্রাথমিক তদন্তে জানা গেছে, বাবু মার্মা বান্দরবান সদরের কোয়ালং ইউনিয়নের চেমি ডলু পাড়া থেকে আসেন। তিনি পাহাড়ি এলাকা থেকে অস্ত্র নিয়ে নেমে বিক্রির চেষ্টা করছিলেন। অপর ব্যক্তি জামাল উদ্দিন স্থানীয় — কাঞ্চনাবাদ ইউনিয়নের পুটিছড়ি এলাকার বাসিন্দা।

থানা সূত্র জানায়, বাবু মার্মা এর আগে মাদক মামলায় জেলে ছিলেন এবং জামিনে মুক্তি পাওয়ার পর ফের অপরাধে জড়িয়েছেন।

চন্দনাইশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ খান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *