রাঙামাটির লংগদুতে দুই শিশুর শরীরে হামের লক্ষণ, আইসোলেশনে রেখে চিকিৎসা

রাঙামাটির লংগদুতে দুই শিশুর শরীরে হামের লক্ষণ, আইসোলেশনে রেখে চিকিৎসা

রাঙামাটির লংগদুতে দুই শিশুর শরীরে হামের লক্ষণ, আইসোলেশনে রেখে চিকিৎসা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলা-এ দুই শিশুর শরীরে হামের প্রাথমিক লক্ষণ দেখা দেওয়ায় তাদের হাসপাতালে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। শনিবার (৪ এপ্রিল) সকালে লংগদু সদর হাসপাতালে সরেজমিনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, আক্রান্ত সন্দেহভাজন দুই শিশুর মধ্যে একজনের বয়স ১১ বছর এবং অপরজনের বয়স মাত্র ২৩ দিন। তারা দুজনই লংগদু উপজেলার বাসিন্দা। পরিবারের সদস্যরা জানান, প্রথমে শিশুদের শরীরে ছোট ছোট ঘামাচির মতো চুলকানি দেখা যায়। পরবর্তীতে শরীর ব্যথা ও শারীরিক অবস্থার পরিবর্তন লক্ষ্য করলে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়।

বর্তমানে দুই শিশুকেই আইসোলেশনে রেখে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

লংগদু সদর হাসপাতালের আরএমও ডা. সাকিব আল হাছান জানান, “হামের লক্ষণ দেখা দেওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুই শিশুকে আইসোলেশনে রাখা হয়েছে। তাদের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় পরবর্তী চিকিৎসা ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, বর্তমানে চিকিৎসক দল রোগীদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছে এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *