আসামের শিলচরে ২.১০ কোটি টাকার হেরোইন উদ্ধার, যৌথ অভিযানে আটক ৩
![]()
নিউজ ডেস্ক
মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য অর্জন করেছে আসাম রাইফেলস। পুলিশকে সঙ্গে নিয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামের শিলচর এলাকার মেহারপুরে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
গত ৩ এপ্রিল ২০২৬ তারিখে পরিচালিত এ অভিযানে আসাম রাইফেলসের শ্রীকোনা ব্যাটালিয়ন ও কাছাড় জেলা পুলিশ অংশ নেয়। অভিযানের সময় সন্দেহজনক গতিবিধি শনাক্ত হলে একটি যানবাহন নিরাপত্তা বাহিনীকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে। পরে স্বল্প সময়ের ধাওয়া শেষে সেটিকে আটক করা হয়।

অভিযানে ৩০টি সাবান কেসে রাখা প্রায় ৩৪৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ১০ লাখ রুপি।
এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক ব্যক্তিদের পরবর্তী তদন্তের জন্য কাছাড় জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।