মাটিরাঙ্গায় ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে গুলি বিনিময়, এলাকায় চরম উত্তেজনা
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের বান্দরসিং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক দুই পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।
আজ সোমবার (৬ এপ্রিল ২০২৬) ভোর আনুমানিক ৫টা থেকে এ ঘটনা শুরু হয়ে বিরতি দিয়ে চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন আঞ্চলিক সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফের মাটিরাঙ্গা উপজেলার কোম্পানি কমান্ডার তিব্র চাকমার নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন সদস্য এবং সন্তু লারমার নেতৃত্বাধীন অপর আঞ্চলিক সন্ত্রাসী সংগঠন জেএসএসের মাটিরাঙ্গা ও পানছড়ি সমন্বয়ক বিবর্ন চাকমার নেতৃত্বে ৬০ থেকে ৭০ জনের মধ্যে এ সংঘর্ষ চলছে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে এখন পর্যন্ত আনুমানিক ২০ থেকে ২৫ রাউন্ড গুলি বিনিময় হয়েছে বলে জানা গেছে।
তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।