বাজারফান্ডের জমিতে ঋণ সুবিধা চালুর দাবিতে বান্দরবানে স্মারকলিপি

বাজারফান্ডের জমিতে ঋণ সুবিধা চালুর দাবিতে বান্দরবানে স্মারকলিপি

বাজারফান্ডের জমিতে ঋণ সুবিধা চালুর দাবিতে বান্দরবানে স্মারকলিপি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাজারফান্ডের আওতাধীন প্লট বা জমির বিপরীতে গৃহ নির্মাণ ও ব্যবসা প্রতিষ্ঠান সম্প্রসারণে তফসিলি ব্যাংকের ঋণ সুবিধা পুনরায় চালুর দাবিতে বান্দরবান জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, বান্দরবান জেলা শাখা।

স্মারকলিপিতে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বাজারফান্ড সংস্থার জমির বিপরীতে দীর্ঘদিন ধরে ব্যাংক ঋণ গ্রহণের সুযোগ থাকলেও ২০১৯ সালের ডিসেম্বর থেকে অজ্ঞাত কারণে এ সুবিধা বন্ধ রয়েছে। এর ফলে সোনালী, অগ্রণী, রূপালী, ইসলামী ও পূবালীসহ প্রায় ১৭টি তফসিলি ব্যাংকের ঋণ কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা নতুন ঋণ গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছেন এবং চলমান ঋণের নবায়ন না হওয়ায় অনেকেই খেলাপির ঝুঁকিতে পড়ছেন।

সংগঠনটির অভিযোগ, জেলা প্রশাসন ও জেলা পরিষদের মধ্যে সমন্বয়হীনতা এবং আইনের ভিন্ন ব্যাখ্যার কারণে বাজারফান্ড কার্যক্রম অকার্যকর হয়ে পড়েছে। এর প্রভাবে জেলার প্রায় ৮০ শতাংশ নিম্ন ও মধ্যবিত্ত মানুষ, যারা বাজারফান্ডের জমির ওপর নির্ভরশীল, তারা চরম অর্থনৈতিক সংকটে পড়েছেন। এতে ব্যবসা-বাণিজ্যের গতি কমে যাওয়ার পাশাপাশি বেকারত্বও বৃদ্ধি পাচ্ছে বলে উল্লেখ করা হয়।

স্মারকলিপিতে আরও বলা হয়, পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০ অনুযায়ী ভূমি বন্ধক রেখে ঋণ গ্রহণের বিধান দীর্ঘদিন ধরে চালু ছিল। এই সুবিধা বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে, যা সরকারের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সাংঘর্ষিক।

এ পরিস্থিতিতে দ্রুত বাজারফান্ড এলাকায় ব্যাংক ঋণ সুবিধা পুনরায় চালু, জেলা প্রশাসন ও জেলা পরিষদের মধ্যে সমন্বয় জোরদার এবং এনওসি সংক্রান্ত জটিলতা নিরসনে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে। স্মারকলিপিটি সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিনের স্বাক্ষরে প্রদান করা হয়।

প্রসঙ্গত, বাজারফান্ডের জমিতে ঋণ সুবিধা দীর্ঘদিন বন্ধ থাকায় বান্দরবানের স্থানীয় অর্থনীতি স্থবির হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed