রাঙামাটি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল: টাইব্রেকারে নাটকীয় জয়

রাঙামাটি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল: টাইব্রেকারে নাটকীয় জয়

রাঙামাটি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল: টাইব্রেকারে নাটকীয় জয়
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা রাঙামাটিতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় নাটকীয় টাইব্রেকারে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাঙামাটি সদর উপজেলা দল। নির্ধারিত সময় ১-১ গোলে সমতা থাকার পর টাইব্রেকারে ৫-৪ গোলে কাপ্তাই উপজেলাকে হারিয়ে শিরোপা জিতে নেয় তারা।

মঙ্গলবার বিকেলে রাঙামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে জমিয়ে তোলে খেলা। ম্যাচের ২৮ মিনিটে প্রথমে এগিয়ে যায় কাপ্তাই উপজেলা দল। তবে মাত্র দুই মিনিটের ব্যবধানে গোল করে সমতায় ফেরে রাঙামাটি সদর উপজেলা।

দ্বিতীয়ার্ধে খেলা আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এক পর্যায়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেফারি উভয় দলের চারজন খেলোয়াড়কে লাল কার্ড দেখান। এরপরও নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

রাঙামাটি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল: টাইব্রেকারে নাটকীয় জয়

টাইব্রেকারে স্নায়ুচাপ সামলে ৫-৪ ব্যবধানে জয় নিশ্চিত করে রাঙামাটি সদর উপজেলা দল, অন্যদিকে কাপ্তাই উপজেলা দল রানারআপ হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি।

তিনি চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন।

রাঙামাটি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল: টাইব্রেকারে নাটকীয় জয়

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, খেলাধুলা পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী এবং সেনাবাহিনীর রাঙামাটি সদর জোন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকরামুল রাহাতসহ অন্যান্য অতিথিরা।

প্রসঙ্গত, রাঙামাটিতে আয়োজিত এই গোল্ডকাপ টুর্নামেন্ট জেলার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং তরুণ খেলোয়াড়দের মাঝে ব্যাপক আগ্রহ জাগিয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।