আধিপত্যের দ্বন্দ্বে প্রতিপক্ষের গুলিতে খাগড়াছড়িতে ইউপিডিএফ সন্ত্রাসী নিহত

আধিপত্যের দ্বন্দ্বে প্রতিপক্ষের গুলিতে খাগড়াছড়িতে ইউপিডিএফ সন্ত্রাসী নিহত

আধিপত্যের দ্বন্দ্বে প্রতিপক্ষের গুলিতে খাগড়াছড়িতে ইউপিডিএফ সন্ত্রাসী নিহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলা সদরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন আঞ্চলিক উপজাতিভিত্তিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের এক সন্ত্রাসী নিহত হয়েছেন। বুধবার (১০ টা) সকালে খাগড়াছড়ি-মহালছড়ি সড়কের আকবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নিউটন চাকমা ওরফে নির্মল ইউপিডিএফ প্রসীত গ্রুপের সক্রিয় সদস্য বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাংগঠনিক কাজে তিনি আকবাড়ি এলাকার একটি চায়ের দোকানে অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাত কয়েকজন সশস্ত্র ব্যক্তি সেখানে এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার সময় তার এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হন।

ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর মধ্যে দ্বন্দ্ব চলমান রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ঘটনার জন্য ইউপিডিএফ (গণতান্ত্রিক)কে দায়ী করে ইউপিডিএফ প্রসীত গ্রুপের সংগঠক অংগ্য মারমা অভিযোগ তুলেছেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর সংগঠক অমর চাকমা।

একটি সূত্র বলছে, নিজেদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে সংঘটিত এসব হত্যাকান্ডে প্রায়সময়ই প্রতিপক্ষকে দোষারোপ করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও জানান, ঘটনার সাথে জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে বিভিন্ন সশস্ত্র সংগঠনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাঝেমধ্যেই এ ধরনের সহিংস ঘটনা ঘটছে, যা এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতিকে উদ্বেগজনক করে তুলছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *