রাঙ্গামাটিতে জুম ইসথেটিক্স কাউন্সিলের ৪৫ বছর পূর্তি উদযাপন
![]()
নিউজ ডেস্ক
রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গতকাল বিকেলে ‘জুম ইসথেটিক্স কাউন্সিল (জাক)’–এর ৪৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাট্য প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করা হয় এবং পরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন করেন চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায়।

এসময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী দীপেন দেওয়ানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে জাকের কার্যক্রম ও গবেষণা নিয়ে প্রকাশিত একটি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। পরে আয়োজিত আলোচনা সভায় বক্তারা সংগঠনটির কার্যক্রম ও পার্বত্য অঞ্চলের সংস্কৃতি সংরক্ষণে ভূমিকা নিয়ে বক্তব্য দেন।

আলোচনা শেষে সাংস্কৃতিক পর্বে বিভিন্ন নৃত্য, গান এবং নাটক পরিবেশন করা হয়। এতে স্থানীয় শিল্পীরা অংশ নেন এবং দর্শকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথির সমাপনী বক্তব্য এবং সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ‘জুম ইসথেটিক্স কাউন্সিল (জাক)’ দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলের সংস্কৃতি নিয়ে কাজ করে আসছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।