ছোট হরিনায় বিজিবির সচেতনতামূলক সভা, মাদক ও চোরাচালান রোধে জনসম্পৃক্ততার আহ্বান

ছোট হরিনায় বিজিবির সচেতনতামূলক সভা, মাদক ও চোরাচালান রোধে জনসম্পৃক্ততার আহ্বান

ছোট হরিনায় বিজিবির সচেতনতামূলক সভা, মাদক ও চোরাচালান রোধে জনসম্পৃক্ততার আহ্বান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাঙামাটির বরকলের ছোট হরিনা এলাকায় সচেতনতামূলক সভা আয়োজন করেছে ১২ বিজিবি।

বিজিবির উদ্যোগে আয়োজিত এ সভায় সীমান্তবর্তী এলাকার স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভায় সীমান্ত দিয়ে অবৈধ মালামাল ও মাদকদ্রব্য প্রবেশ রোধ এবং বাংলাদেশ থেকে জ্বালানি তেল পাচার বন্ধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, সীমান্ত এলাকায় বসবাসরত জনগণের সহযোগিতা ছাড়া মাদক ও চোরাচালান প্রতিরোধ করা সম্ভব নয়। তাই সন্দেহজনক যেকোনো কার্যক্রম সম্পর্কে দ্রুত বিজিবিকে অবহিত করার জন্য স্থানীয়দের প্রতি অনুরোধ জানানো হয়।

এ সময় আরও বলা হয়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় মাদক ও চোরাচালানবিরোধী কার্যক্রম জোরদার করা হয়েছে এবং এ কার্যক্রমে জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত, সীমান্ত এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিজিবি নিয়মিতভাবে এ ধরনের সভা ও জনসম্পৃক্ত কার্যক্রম পরিচালনা করে আসছে, যা অপরাধ দমনে ইতিবাচক ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *