পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল

পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য এলাকায় বসবাসকারী মানুষের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অর্থনৈতিক অগ্রগতির মাধ্যমে সমন্বিত উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে বান্দরবানের সুয়ালক এলাকার ম্রো কমপ্লেক্সে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই উন্নয়ন কার্যক্রম শুরু করেছে এবং পর্যায়ক্রমে সব ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।

পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল

তিনি উল্লেখ করেন, পার্বত্য অঞ্চলের ১২টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, নিরাপদ পানির ব্যবস্থা এবং জুম চাষকে আধুনিকায়নের লক্ষ্যে সরকার কাজ করছে। পাশাপাশি উৎপাদিত ফসল প্রক্রিয়াজাতকরণ ও নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়েও পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, দেশকে আরও শান্তিপূর্ণ ও সমৃদ্ধ করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, তিনি যে ম্রো কমপ্লেক্সে অবস্থান করছেন, সেটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ প্রতিষ্ঠান আরও সম্প্রসারণ করা হবে।

পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন এবং প্রয়াত দেশনেত্রী খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনায় খাবার বিতরণ করা হয়।

পরে তিনি সুয়ালক মাঝেরপাড়া এলাকায় মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসবের জলকেলি অনুষ্ঠানের উদ্বোধন করেন।

পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাচিং প্রু জেরী এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান সালেহ আহাম্মদ। এছাড়া জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার আবদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নে সরকারের চলমান উদ্যোগ স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *