আর্মি স্পোর্টস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন, ক্রীড়া উন্নয়নে নতুন দিগন্তের সূচনা

আর্মি স্পোর্টস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন, ক্রীড়া উন্নয়নে নতুন দিগন্তের সূচনা

আর্মি স্পোর্টস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন, ক্রীড়া উন্নয়নে নতুন দিগন্তের সূচনা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়ন ও খেলোয়াড়দের আধুনিক প্রশিক্ষণ সুবিধা নিশ্চিত করতে আর্মি স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে গত ১৫ এপ্রিল বাংলাদেশ আর্মি স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান।

জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর ‘সবার জন্য ক্রীড়া’ পরিকল্পনার আলোকে দেশের ক্রীড়াক্ষেত্রে কার্যকর অবদান রাখার লক্ষ্যে এই আধুনিক কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় গড়ে ওঠা এ অবকাঠামো দেশের ক্রীড়া উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

আর্মি স্পোর্টস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন, ক্রীড়া উন্নয়নে নতুন দিগন্তের সূচনা

প্রস্তাবিত আর্মি স্পোর্টস কমপ্লেক্সে আন্তর্জাতিক মানের দুটি ইনডোর স্টেডিয়াম, একটি স্পোর্টস একাডেমি এবং আধুনিক জিমনেসিয়াম নির্মাণ করা হবে।

এছাড়া খেলোয়াড়দের পারফরম্যান্স উন্নয়নে সহায়ক উন্নত স্পোর্টস সায়েন্স সুবিধা অন্তর্ভুক্ত থাকবে, যেখানে ফিজিওলজি, বায়োমেকানিক্স, নিউট্রিশন এবং স্পোর্টস মেডিসিন সংক্রান্ত বিশেষায়িত সেকশন স্থাপন করা হবে।

আর্মি স্পোর্টস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন, ক্রীড়া উন্নয়নে নতুন দিগন্তের সূচনা

সংশ্লিষ্টরা মনে করছেন, এই কমপ্লেক্স চালু হলে দেশের বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়রা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও গবেষণাভিত্তিক সুবিধা লাভ করবে, যা জাতীয় ক্রীড়াঙ্গনকে আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সেনাবাহিনী ও বিভিন্ন জাতীয় দলের খেলোয়াড় এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে গড়ে ওঠা এ ধরনের আধুনিক ক্রীড়া অবকাঠামো দেশের ক্রীড়াক্ষেত্রে দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।