সেনাবাহিনী হজ্জ কাফেলা-২০২৬ এর প্রাক-প্রস্তুতি পরিদর্শনে সেনাপ্রধান
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনীর হজ্জ কাফেলা-২০২৬ এর প্রাক-প্রস্তুতিমূলক প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
গতকাল বুধবার ঢাকা সেনানিবাসস্থ আর্মি অফিসার্স ক্লাবে আয়োজিত দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনকালে তিনি হজ্জযাত্রীদের সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে সেনাপ্রধান সম্মানিত হজ্জযাত্রীদের প্রতি শুভেচ্ছা জানান এবং পবিত্র হজ্জ পালনকালে তাদের নিরাপদ, শান্তিপূর্ণ ও সফল যাত্রা কামনা করেন।
তিনি হজ্জযাত্রীদের ধর্মীয় বিধান যথাযথভাবে অনুসরণ এবং সৌদি আরবে অবস্থানকালীন শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

জানা গেছে, সেনাবাহিনী হজ্জ কাফেলা-২০২৬ এর আওতায় এ বছর মোট ২৮৭ জন হজ্জযাত্রী দুইটি পৃথক ফ্লাইটে সৌদি আরবে গমন করবেন।
উল্লেখ্য, হজ্জযাত্রীদের নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে হজ্জ পালন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী প্রতি বছরই প্রাক-প্রস্তুতিমূলক প্রশিক্ষণের আয়োজন করে থাকে, যা হজ্জ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও সমন্বয় বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।