বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে শেষ হলো মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে শেষ হলো মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে শেষ হলো মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বান্দরবানে শেষ হলো মারমা সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় ও সামাজিক উৎসব সাংগ্রাই। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মধ্যরাতে নানা আয়োজনের মাধ্যমে এবারের উৎসবের সফল সমাপ্তি ঘটে।

গত ১৩ এপ্রিল বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পুরাতন বছরকে বিদায় জানিয়ে এবং নতুন বছরকে বরণ করে নিয়ে শুরু হয় এ উৎসব। এরপর কয়েকদিন ধরে জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে সমবেত প্রার্থনা, শোভাযাত্রা, বুদ্ধমূর্তি স্নান, লোকজ ক্রীড়া প্রতিযোগিতা, পিঠা উৎসব, মৈত্রী পানি বর্ষণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনরাত প্রাণবন্ত হয়ে ওঠে পুরো বান্দরবান।

উৎসবের মূল আকর্ষণ হিসেবে মারমা তরুণ-তরুণীরা ঐতিহ্যবাহী জলকেলিতে অংশ নিয়ে একে অপরকে পানি ছিটিয়ে পুরাতন বছরের গ্লানি মুছে ফেলার প্রতীকী আয়োজন করেন। একই সঙ্গে নতুন বছরের সুখ, শান্তি ও সমৃদ্ধির প্রত্যাশায় মেতে ওঠেন তারা।

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে শেষ হলো মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব

সমাপনী দিনে বৃহস্পতিবার বিকেল থেকে বান্দরবান রাজারমাঠে উৎসব উদযাপন পরিষদের আয়োজনে চলে লোকজ ক্রীড়া প্রতিযোগিতা, মৈত্রী পানি বর্ষণ এবং মারমা শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গভীর রাত পর্যন্ত নাচ-গান আর আনন্দ-উচ্ছ্বাসে মুখর ছিল পুরো আয়োজন।

এসময় স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশাপাশি দেশি-বিদেশি পর্যটকরাও উৎসবে অংশ নিয়ে আনন্দ ভাগাভাগি করেন। মধ্যরাতে আনুষ্ঠানিকভাবে সকল আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, প্রতি বছর মারমা সম্প্রদায়ের এই ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব পার্বত্য অঞ্চলে সম্প্রীতি, সংস্কৃতি ও সামাজিক বন্ধনের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়ে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।