রাঙামাটির লেকার্স পাবলিক স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত

রাঙামাটির লেকার্স পাবলিক স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত

রাঙামাটির লেকার্স পাবলিক স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজে।

প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও শিক্ষার্থীদের জন্য এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। পরে দশম শ্রেণির শিক্ষার্থীরা বিদায়ী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন, যা আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

রাঙামাটির লেকার্স পাবলিক স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর শরীফুল ইসলাম।

তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী হয়ে ওঠা, নৈতিক মূল্যবোধ ও মানবিকতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে ভবিষ্যতে সফলতা অর্জনের আহ্বান জানান।

রাঙামাটির লেকার্স পাবলিক স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত

শেষপর্যায়ে পরীক্ষার্থীদের কল্যাণ ও সফলতা কামনায় দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা মুহাম্মদ ছদর উদ্দীন।

প্রসঙ্গত, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও প্রেরণা জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *