বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১০ হাজার ইয়াবাসহ তঞ্চঙ্গ্যা যুবক আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১০ হাজার ইয়াবাসহ তঞ্চঙ্গ্যা যুবক আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১০ হাজার ইয়াবাসহ তঞ্চঙ্গ্যা যুবক আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ মংথায়াইনছা তঞ্চঙ্গ্যা (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৯ এপ্রিল) দুপুর ১টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ মংজয়পাড়া বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

অভিযানটি চালানো হয় সীমান্ত পিলার-৪২ থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নাইক্ষ্যংছড়ি উপজেলার জামিরতলি পাড়া এলাকায়।

আটক মংথায়াইনছা তঞ্চঙ্গ্যা নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জামিরতলি পাড়ার বাসিন্দা গুলমং তংচংগ্যার ছেলে।

বিজিবি সূত্র জানায়, টহলদল সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ১০ হাজার বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে তাকে আটক করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হয়েছে।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, বিজিবি শুধু সীমান্ত রক্ষায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সীমান্ত এলাকায় মাদকের বিস্তার রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অবৈধ কর্মকাণ্ড দমনে বিজিবির এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা জোরদার করা হবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদকবিরোধী অভিযান এবং চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক সাফল্য দেখিয়ে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *