ফটিকছড়িতে অভিযানে মদ ও মোটরসাইকেল জব্দ, মারমা যুবক আটক

ফটিকছড়িতে অভিযানে মদ ও মোটরসাইকেল জব্দ, মারমা যুবক আটক

ফটিকছড়িতে অভিযানে মদ ও মোটরসাইকেল জব্দ, মারমা যুবক আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২৬ লিটার চোলাই মদসহ একজনকে আটক করা হয়েছে।

এ সময় মদ বিক্রির কাজে ব্যবহৃত একটি নাম্বারবিহীন মোটরসাইকেলও জব্দ করা হয়।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে ফটিকছড়ি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উচি মারমা (২৪) নামের ওই ব্যক্তিকে আটক করে।

সে খাগড়াছড়ি জেলার গুইমারা থানার রামচু বাজার এলাকার কলাচান মারমার ছেলে।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সেলিম জানান, অভিযানে ২৬ লিটার চোলাই মদ এবং একটি কালো রঙের নাম্বারবিহীন হোন্ডা মোটরসাইকেল জব্দ করা হয়েছে, যা মদ পরিবহন ও বিক্রয়ের কাজে ব্যবহৃত হচ্ছিল। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *