রাঙামাটিতে কাল থেকে শুরু হচ্ছে ২১ দিনের হাম-রুবেলা টিকাদান কর্মসূচি

রাঙামাটিতে কাল থেকে শুরু হচ্ছে ২১ দিনের হাম-রুবেলা টিকাদান কর্মসূচি

রাঙামাটিতে কাল থেকে শুরু হচ্ছে ২১ দিনের হাম-রুবেলা টিকাদান কর্মসূচি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সারাদেশের মতো রাঙামাটিতেও আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে ২১ দিনব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। এ কর্মসূচির আওতায় জেলার ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ৬৪ হাজার ৩৩১ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

জেলার ১০টি উপজেলায় এ কার্যক্রম বাস্তবায়নের জন্য মোট ১ হাজার ২৭২টি টিকাদান কেন্দ্র এবং ৩৫৪টি বিদ্যালয় নির্ধারণ করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ডেপুটি সিভিল সার্জন ডা. অমিত দেব। উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ডা. মামুন ও ডা. জয়ধন তঞ্চঙ্গা।

অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন রাঙামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা। তিনি জানান, রাঙামাটিতে এখন পর্যন্ত ১৫টি নমুনার পরীক্ষার ফল পাওয়া গেছে এবং সবগুলোই নেগেটিভ এসেছে। সে হিসেবে অন্যান্য অঞ্চলের তুলনায় রাঙামাটি তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে। তবে আত্মতুষ্টিতে না ভুগে সতর্কতার সঙ্গে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২০২৮ সালের মধ্যে হাম ও রুবেলা নির্মূলের লক্ষ্য নিয়েছে সরকার। এর আগে সর্বশেষ ২০২০ সালে এ সংক্রান্ত বিশেষ টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হয়েছিল।

আগামীকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচির প্রথম দুই সপ্তাহ পাড়া-মহল্লায় এবং শেষ সপ্তাহে বিদ্যালয়ে টিকা প্রদান করা হবে। অসুস্থ শিশুদের এই সময় টিকা না দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

এছাড়া ইতোমধ্যে ৪৫ হাজার ডোজ ভ্যাকসিন পাওয়া গেছে এবং কর্মসূচি চলাকালীন পর্যায়ক্রমে বাকি ভ্যাকসিন সরবরাহ করা হবে বলে জানানো হয়।

প্রসঙ্গত, শিশুদের মারাত্মক সংক্রামক রোগ থেকে সুরক্ষিত রাখতে এ ধরনের টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *