বান্দরবানের রোয়াংছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ বসতঘর ও গরুর খামার পুড়ে ছাই

বান্দরবানের রোয়াংছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ বসতঘর ও গরুর খামার পুড়ে ছাই

বান্দরবানের রোয়াংছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ বসতঘর ও গরুর খামার পুড়ে ছাই
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর ও একটি গরুর খামার পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার পুরাতন বাসস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে খামারে থাকা তিনটি গরু ও তিনটি ছাগল পুড়ে মারা যায় বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতের নিস্তব্ধতায় হঠাৎ আগুনের শিখা দেখতে পান এলাকাবাসী। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে এবং দ্রুত ভয়াবহ আকার ধারণ করে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই তিনটি বসতঘর, একটি গরুর খামার এবং খামারের গবাদিপশু সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও স্থানীয়দের ধারণা, অগ্নিকাণ্ডে প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রোয়াংছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ারহাউজ ইন্সপেক্টর ইফতেখার উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

প্রসঙ্গত, পাহাড়ি এলাকায় অগ্নিনির্বাপণ ব্যবস্থার সীমাবদ্ধতা থাকায় এমন ঘটনায় দ্রুত ক্ষয়ক্ষতি বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে বলে স্থানীয়রা জানিয়েছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।