রাঙামাটির বরকলে বিজিবির সহায়তা: সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পে দুই নারী পেলেন আর্থিক অনুদান

রাঙামাটির বরকলে বিজিবির সহায়তা: সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পে দুই নারী পেলেন আর্থিক অনুদান

রাঙামাটির বরকলে বিজিবির সহায়তা: সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পে দুই নারী পেলেন আর্থিক অনুদান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার বরকল উপজেলায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় অসহায় নারীদের আত্মকর্মসংস্থানে সহায়তা দিয়েছে বিজিবির ছোট হরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি)। .

বুধবার সকালে ব্যাটালিয়ন সদর এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে দুইজন সুবিধাবঞ্চিত নারীকে মোট ২০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।

সকাল ৯টায় ব্যাটালিয়ন সদরের টটিনী পোস্ট সংলগ্ন স্থানে এই সহায়তা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ বিজিবির ছোটহরিণা জোনের জোন অধিনায়ক লেঃ কর্নেল ইমরুল কায়েস মেহেদী।

তিনি উপকারভোগীদের হাতে অনুদানের অর্থ তুলে দেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জোন অধিনায়ক বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও জানান, স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

এ ধরনের সহায়তা পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সীমান্তবর্তী দুর্গম অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিজিবির উদ্যোগকে স্বাগত জানান।

এসময় ১২ বিজিবির সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে সামাজিক উন্নয়ন ও সম্প্রীতি বজায় রাখতে বিজিবির এ ধরনের কার্যক্রম স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed