পার্বত্য চট্টগ্রামে ভারতীয় বুলেটের অভিযোগ: মন্তব্যে সতর্ক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

পার্বত্য চট্টগ্রামে ভারতীয় বুলেটের অভিযোগ: মন্তব্যে সতর্ক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

পার্বত্য চট্টগ্রামে ভারতীয় বুলেটের অভিযোগ: মন্তব্যে সতর্ক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

“ভারতের অর্ডিন্যান্স ফ্যাক্টরির বুলেট পার্বত্য চট্টগ্রামে” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে প্রশ্নের মুখে পড়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

দেশের কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত ওই প্রতিবেদনের তিনদিন পর এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে।

ভারতীয় এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশি গণমাধ্যমে দাবি করা হয়েছে যে ভারতের সমরাস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান Ordnance Factory Board (ওএফবি)-এর তৈরি বুলেট পার্বত্য চট্টগ্রামে পাওয়া গেছে—এ বিষয়ে সরকারের অবস্থান কী।

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, যাচাইবিহীন প্রতিবেদনের ওপর মন্তব্য করা ঠিক হবে না। তবে তিনি অভিযোগটি সরাসরি নাকচ না করে বলেন, ভারতীয় অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলো কঠোর নির্দেশিকা ও নিয়ন্ত্রণের আওতায় পরিচালিত হয়।

তার এ মন্তব্যের ফলে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে অস্ত্রের উৎস এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে অস্ত্রের উপস্থিতি ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা থাকলেও এ ধরনের আন্তর্জাতিক ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিষয়টিকে আরও সংবেদনশীল করে তুলতে পারে বলে বিশ্লেষকদের অভিমত।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *