রাজস্থলীতে হেডম্যান-কারবারী সম্মেলন, উন্নয়ন ও স্থিতিশীলতায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

রাজস্থলীতে হেডম্যান-কারবারী সম্মেলন, উন্নয়ন ও স্থিতিশীলতায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

রাজস্থলীতে হেডম্যান-কারবারী সম্মেলন, উন্নয়ন ও স্থিতিশীলতায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলীতে হেডম্যান ও কারবারীদের অংশগ্রহণে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

কাপ্তাই জোনের নির্দেশনায় এবং রাজস্থলী সাব-জোনের তত্ত্বাবধানে আয়োজিত এ সম্মেলন স্থানীয় পর্যায়ে মতবিনিময় ও সমন্বয় জোরদারের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় রাজস্থলী আর্মি ক্যাম্পে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন রাজস্থলী সাবজোন অধিনায়ক লেফটেন্যান্ট আহসান হাবীব আবীর।

এটি নিয়মিত মাসিক কার্যক্রমের অংশ হিসেবে আয়োজন করা হয় বলে জানানো হয়েছে।

সম্মেলনে জোন অধিনায়ক স্থানীয় হেডম্যান ও কারবারীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও সম্ভাবনা সম্পর্কে অবগত হন।

বক্তৃতায় তিনি বলেন, দায়িত্বভার গ্রহণের পর থেকে সংশ্লিষ্ট ইউনিট অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে এলাকায় কাজ করে যাচ্ছে এবং এ অঞ্চলে দায়িত্ব পালন করতে পেরে তিনি গর্বিত।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে শান্তি ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ভূমিকা রেখে আসছে। বিশেষ করে দুর্গম এলাকার পিছিয়ে থাকা জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন উদ্যোগ অব্যাহত রয়েছে।

তিনি উল্লেখ করেন, এ ধরনের সম্মেলনের মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক আরও জোরদার হয় এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সমন্বয় বাড়ে। তিনি বলেন, “আপনাদের সহযোগিতা নিয়ে আমরা একসাথে কাজ করতে চাই। দুর্গম অঞ্চলের মানুষকে আধুনিক সুবিধার আওতায় আনতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

এ সময় এলাকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সম্মেলনে রাজস্থলী সাব-জোনের জেসিও মিজানুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান, ঘিলাছড়ি ও গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন মৌজার সদস্য, ৫ জন হেডম্যান ও ৫৩ জন কারবারীসহ স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় প্রশাসন ও স্থানীয় নেতৃত্বের মধ্যে সমন্বয় জোরদার করতে এ ধরনের সভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।