লংগদুতে ৬০ বছর বয়সী বন্য পুরুষ হাতির মৃত্যু, পাশে পাহারা দিচ্ছে সঙ্গী

লংগদুতে ৬০ বছর বয়সী বন্য পুরুষ হাতির মৃত্যু, পাশে পাহারা দিচ্ছে সঙ্গী

লংগদুতে ৬০ বছর বয়সী বন্য পুরুষ রাঙামাটির লংগদুতে মৃত বন্যহাতির অঙ্গ চুরি, তদন্তে নেমেছে বন বিভাগহাতির মৃত্যু, পাশে পাহারা দিচ্ছে সঙ্গী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলায় প্রায় ৬০ বছর বয়সী একটি এশিয়ান বন্য পুরুষ হাতির মৃত্যু হয়েছে। রোববার ভোরে উপজেলার ভাসন্যাদম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পকসাপাড়া এলাকায় বন বিভাগের এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা হাতিটির মরদেহ দেখতে পান এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন।

পাবলাখালী রেঞ্জের কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, হাতিটি দীর্ঘদিন ধরে শারীরিক সংক্রমণে ভুগছিল এবং গত কয়েক সপ্তাহ ধরে চিকিৎসা দেওয়া হচ্ছিল। বিশেষ করে গত ১০ এপ্রিল থেকে নিয়মিত চিকিৎসা কার্যক্রম চলছিল। তবে সব চেষ্টা সত্ত্বেও ভোরে হাতিটির মৃত্যু হয়।

স্থানীয় এলিফ্যান্ট রেসপন্স টিমের লিডার মো. জয়নাল বলেন, “সকালে আমরা হাতিটিকে মৃত অবস্থায় দেখতে পাই। এটি এই এলাকার সবচেয়ে বড় হাতি ছিল এবং দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল।”

এদিকে সুবলং রেঞ্জের কর্মকর্তা আব্দুল কাইয়ুম নিয়াজি জানান, মৃত হাতিটির পাশে একটি স্ত্রী হাতি অবস্থান করছে। ফলে নিরাপত্তাজনিত কারণে এখনো মরদেহ উদ্ধার বা ময়নাতদন্ত করা সম্ভব হয়নি। তিনি বলেন, “সঙ্গীর মৃত্যুর পর স্ত্রী হাতিটি সাধারণত ২-৩ দিন আশপাশে অবস্থান করতে পারে। সে সরে গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

লংগদুতে ৬০ বছর বয়সী বন্য পুরুষ হাতির মৃত্যু, পাশে পাহারা দিচ্ছে সঙ্গী
মৃত্যুর আগে হাতিটিকে চিকিৎসাও দিয়েছিলো বন বিভাগ।

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) মেডিসিন ও সার্জারি বিভাগের চিকিৎসক বিবেক চন্দ্র সূত্রধর জানান, হাতিটির বুকে দুটি ক্ষত এবং বাঁ পায়ের জয়েন্টে গুরুতর ক্ষত ছিল। তিনি বলেন, “শরীরের ক্ষত সারানো সম্ভব হলেও পায়ের ক্ষত গুরুতর হওয়ায় সুস্থ হওয়ার সম্ভাবনা কম ছিল।” তিনি আরও জানান, সাধারণত বন্য হাতি ৬০ থেকে ৭০ বছর পর্যন্ত বাঁচে।

পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ বলেন, সকালে চিকিৎসা দল হাতিটিকে ওষুধ খাওয়ানোর উদ্দেশ্যে গেলে সেটিকে মৃত অবস্থায় দেখতে পায়। তিনি আরও বলেন, “স্ত্রী হাতিটি পাশে অবস্থান করছে, যা হাতিদের স্বাভাবিক আচরণ—এটি সঙ্গীর প্রতি এক ধরনের শোক প্রকাশ।”

উল্লেখ্য, মৃত হাতিটির ওজন আনুমানিক ৪৫০ কেজি বলে জানিয়েছে বন বিভাগ। স্ত্রী হাতিটি সরে গেলে মরদেহ দাফনসহ পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।