বান্দরবানে র‌্যাবের অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গং রা মং মার্মা গ্রেপ্তার

বান্দরবানে র‌্যাবের অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গং রা মং মার্মা গ্রেপ্তার

বান্দরবানে র‌্যাবের অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গং রা মং মার্মা গ্রেপ্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা বান্দরবানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা হত্যা, অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অন্যতম হোতা গং রা মং মার্মা (৩৭) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫।

শনিবার রাতে বান্দরবান সদর থানাধীন দুর্গম কুহালং ইউনিয়ন এলাকায় অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৫, সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ২০১০ সালের একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও তালিকাভুক্ত সন্ত্রাসী গং রা মং মার্মা সদর থানাধীন কুহালং ইউনিয়নের মোমবাতোয়াই কারবারিপাড়া এলাকায় অবস্থান করছে। তথ্যের সত্যতা যাচাই করে র‌্যাবের চৌকস দলটি গত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত আসামি গং রা মং মার্মা কুহালং ইউনিয়নের মুম্বাই দোহাই কারবারিপাড়ার বাসিন্দা খইজং মার্মার ছেলে। তিনি পার্বত্য অঞ্চলের তালিকাভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত।

তার বিরুদ্ধে ২০১০ সালে বান্দরবান সদর থানায় একটি লোমহর্ষক হত্যা মামলা দায়ের করা হয়েছিল।

দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে আইনের চোখ ফাঁকি দিয়ে পলাতক থেকে এই আসামি এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।

তার এই গ্রেপ্তারের ফলে এলাকায় স্বস্তি ফিরে আসবে বলে মনে করা হচ্ছে। পাহাড়ে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে অপরাধী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাবের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর বান্দরবান সদর থানায় সোপর্দ করা হয়েছে। পার্বত্য অঞ্চলে সন্ত্রাসীদের আস্তানা নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাবের এ ধরনের আপসহীন অভিযান অব্যাহত থাকবে বলে জানান রেবের সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ ম ফারুক।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed