দুই বৌদ্ধ ভিক্ষু ও চালকের মৃত্যুতে পার্বত্য মন্ত্রীর গভীর শোক
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির দুই পূজনীয় বৌদ্ধ ভিক্ষু ও এক চালকের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় সংঘটিত দুর্ঘটনায় প্রাণ হারান খাগড়াছড়ি সদরের য়ংড বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ উসারা ভান্তে (খ্য চিং মারমা), মাটিরাঙ্গা উপজেলার ওয়াজুকা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ আগ্গাধেইংম্মা ভান্তে এবং খাগড়াছড়ি সদরের সাতভাইয়া পাড়ার বাসিন্দা গাড়িচালক লাব্রে মারমা।
এক শোকবার্তায় মন্ত্রী বলেন, এই দুই পূজনীয় ভিক্ষু তথা উত্তম পুরুষদের আকস্মিক মহাপ্রয়াণ পার্বত্য অঞ্চলের বৌদ্ধ সমাজ ও ধর্মপ্রাণ দায়ক-দায়িকাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। বৌদ্ধ ধর্ম দর্শন প্রচার ও প্রসারে তাঁদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণীয় হয়ে থাকবে। তিনি প্রয়াতদের বিদেহী আত্মার সদগতি ও নির্বাণ সুখ কামনা করেন।
মন্ত্রী শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও ভক্ত-শিষ্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি গুরুত্বারোপ করে তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে, যা পার্বত্য অঞ্চলেও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের প্রয়োজনীয়তা নতুন করে সামনে আনছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।