সেনাবাহিনীর তৎপরতায় স্বাভাবিক হলো সাজেকের সাথে সড়ক যোগাযোগ

সেনাবাহিনীর তৎপরতায় স্বাভাবিক হলো সাজেকের সাথে সড়ক যোগাযোগ

সেনাবাহিনীর তৎপরতায় স্বাভাবিক হলো সাজেকের সাথে সড়ক যোগাযোগ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক-বাঘাইহাট সড়কে ঘূর্ণিঝড়জনিত দুর্যোগে সৃষ্ট প্রতিবন্ধকতা দ্রুত অপসারণ করে যানচলাচল স্বাভাবিক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সেনাবাহিনীর বাঘাইহাট জোনের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই গুরুত্বপূর্ণ এই সড়কটি সচল হওয়ায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

জানা গেছে, আজ মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) প্রবল ঝড় ও ভারী বৃষ্টির কারণে সাজেক-বাঘাইহাট সড়কের শুকনা নন্দারাম ও গঙ্গারাম এলাকায় বড় আকারের গাছ উপড়ে পড়ে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে করে সাজেকগামী পর্যটক ও স্থানীয় সাধারণ মানুষ আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েন।

সেনাবাহিনীর তৎপরতায় স্বাভাবিক হলো সাজেকের সাথে সড়ক যোগাযোগ

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় দ্রুত পদক্ষেপ নেয় বাঘাইহাট জোন। বাঘাইহাট জোনের আওতাধীন একটি বিশেষ সেনাদল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। তাদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে দীঘিনালা ফায়ার সার্ভিসের একটি দল। উদ্ধার সরঞ্জাম ব্যবহার করে সড়কের ওপর পড়ে থাকা বিশালাকার গাছগুলো কেটে সরিয়ে ফেলা হয় এবং অল্প সময়ের মধ্যেই পুনরায় যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়।

স্থানীয়দের মতে, দুর্গম পাহাড়ি এলাকায় এমন দ্রুত ও কার্যকর উদ্যোগ শুধু তাৎক্ষণিক দুর্ভোগ লাঘবই করেনি, বরং জননিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে পর্যটননির্ভর সাজেক এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ সচল হওয়ায় অর্থনৈতিক কর্মকাণ্ডও পুনরায় গতি পেয়েছে।

সেনাবাহিনীর তৎপরতায় স্বাভাবিক হলো সাজেকের সাথে সড়ক যোগাযোগ

বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে “শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন” মূলনীতিকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলায় তাদের সক্রিয় ভূমিকা স্থানীয় জনগণের আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে।

প্রসঙ্গত, প্রাকৃতিক দুর্যোগপ্রবণ পার্বত্য অঞ্চলে দ্রুত উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনায় সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা বারবার প্রমাণিত হচ্ছে, যেখানে সেনাবাহিনীর এই ধরনের তাৎক্ষণিক তৎপরতা বিশেষভাবে প্রশংসিত হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *