মিয়ানমার থেকে আবারো গুলির শব্দ ভেসে আসলো উখিয়া সীমান্তে

মিয়ানমার থেকে আবারো গুলির শব্দ ভেসে আসলো উখিয়া সীমান্তে

মিয়ানমার থেকে আবারো গুলির শব্দ ভেসে আসলো উখিয়া সীমান্তে
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের উখিয়া সীমান্তের বাসিন্দারা আবারো মিয়ানমারের গুলির আওয়াজ শুনতে পেল। এতে সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে উপজেলার বালুখালী সীমান্ত এলাকায় নির্ঘুম সময় কাটান স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার রাত ১১টা থেকে ১২টা ২০ মিনিট পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা গুলির শব্দ শোনা যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

বুধবার (২৯ এপ্রিল) উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম মুঠোফোনে সাড়া না দিলেও তাদের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের কথা বলে জানা যায়, বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-২০ থেকে উত্তর-পূর্ব দিকে আনুমানিক দেড় কিলোমিটার দূরে মিয়ানমারের ‘চাকমা কাটা’ এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, একাধিক রোহিঙ্গা সশস্ত্র সংগঠনের সদস্যরা এই ঘটনা ঘটিয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে এর সংঘর্ষ দীর্ঘদিন ধরে চলে আসছে।

বালুখালী সীমান্ত এলাকার বাসিন্দা রইজ উদ্দিন বলেন, “মঙ্গলবার রাত ১১টার পর থেকে মিয়ানমার অভ্যন্তর থেকে প্রচণ্ড গুলির শব্দ ভেসে আসে। এতে আমার পুরো পরিবারসহ এলাকার আরো অন্যান্য পরিবারগুলো ভয় ও আতঙ্কে ছিল। রাতে ঘুমাতে পারিনি কেউ।”

ওই এলাকার বাসিন্দা মৎস্য ব্যবসায়ী নুরুল হক বলেন, “হঠাৎ করে গভীর রাতে টানা গুলির শব্দে ঘুম ভেঙে যায়। প্রথমে মনে হয়েছিল হয়তো কাছাকাছি কোথাও কিছু ঘটছে। পরে বুঝতে পারি মিয়ানমারের ভেতর থেকেই শব্দ আসছে। এতে শিশু ও নারীরা বেশি আতঙ্কিত হয়ে পড়ে।”

ছালামত উল্লাহ বলেন, “গুলির শব্দ শুনে আমরা পরিবারের সবাই ঘরের ভেতরে ছিলাম, বাইরে বের হওয়ার সাহস পাইনি। সারারাত আতঙ্কের মধ্যে কাটাতে হয়েছে।”

উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, “ দীর্ঘদিন পর আবারও মিয়ানমারের গুলির শব্দ শুনেছে উখিয়া সীমান্তের বাসিন্দারা। এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।”

সীমান্তে মিয়ানমার অভ্যন্তর থেকে বেশ কয়েক মাস গুলির আওয়াজ শোনা না গেলেও মাইন বিস্ফোরণের মতো ঘন ঘন ঘটনা ঘটেছে। গত মার্চ মাসের শেষের দিকে এবং এপ্রিলের শুরুতে মাইন বিস্ফোরণের একাধিক ঘটনায় চার রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিজিবির এক কর্মকর্তা জানান, মিয়ানমারের অভ্যন্তর থেকে ভেসে আসা গোলাগুলির শব্দ সীমান্তবর্তী এপারের বাসিন্দারা শুনতে পেয়েছেন বলে তারা খবর পেয়েছেন। সীমান্ত এলাকায় বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed