সিন্দুকছড়িতে নিরাপত্তা ও মতবিনিময় সভা, পাহাড়ে শান্তি-শৃঙ্খলা জোরদারের ওপর গুরুত্ব

সিন্দুকছড়িতে নিরাপত্তা ও মতবিনিময় সভা, পাহাড়ে শান্তি-শৃঙ্খলা জোরদারের ওপর গুরুত্ব

সিন্দুকছড়িতে নিরাপত্তা ও মতবিনিময় সভা, পাহাড়ে শান্তি-শৃঙ্খলা জোরদারের ওপর গুরুত্ব
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারাস্থ সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় জোন সদর প্রাঙ্গণে আয়োজিত এ সভায় পাহাড়ি অঞ্চলের শান্তি, শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মাজহার হোসেন রাব্বানী।

সভায় বক্তব্য রাখেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সরওয়ার্দী, মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ পারভেজ, মানিকছড়ি উপজেলা জামায়াতের আমির মোঃ মনিরুজ্জামান, গুইমারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইউসুফ এবং পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক মোঃ মোকতাদের হোসেন।

বক্তারা তাদের বক্তব্যে জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করার পাশাপাশি বিভিন্ন জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন। এর মধ্যে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, অবৈধ পাহাড় কাটা ও বালু উত্তোলন বন্ধ, জরাজীর্ণ সড়ক সংস্কার, খালপাড় এলাকায় সাঁকো নির্মাণ, অবৈধ কাঠ পাচার রোধ, বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, খুন-গুম-অপহরণ দমন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, বিদ্যুৎ ও নেটওয়ার্ক সমস্যার সমাধান এবং পার্বত্য অঞ্চলের মানুষের মানবাধিকার সুরক্ষার বিষয়গুলো গুরুত্ব পায়।

সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, সেনাবাহিনী, প্রশাসন ও স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টায় পাহাড়ি অঞ্চলে স্থিতিশীলতা ও উন্নয়নের ধারা আরও জোরদার হবে।

প্রসঙ্গত, নিয়মিত এ ধরনের মতবিনিময় সভা পার্বত্য এলাকায় নিরাপত্তা পরিস্থিতি উন্নয়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।