খাগড়াছড়িতে মে দিবস পালিত, পৃথক শোভাযাত্রা ও আলোচনা সভা

খাগড়াছড়িতে মে দিবস পালিত, পৃথক শোভাযাত্রা ও আলোচনা সভা

খাগড়াছড়িতে মে দিবস পালিত, পৃথক শোভাযাত্রা ও আলোচনা সভা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত” প্রতিপাদ্যে খাগড়াছড়িতে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে।

শুক্রবার সকালে জেলা প্রশাসন ও জেলা শ্রমিক দল পৃথকভাবে শোভাযাত্রা ও কর্মসূচি পালন করে।

জেলা প্রশাসনের উদ্যোগে টাউন হল প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের শাপলা চত্বর প্রদক্ষিণ করে। পরে টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন সংশ্লিষ্টরা।

এতে অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খাগড়াছড়িতে মে দিবস পালিত, পৃথক শোভাযাত্রা ও আলোচনা সভা

অন্যদিকে, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের করে জেলা শ্রমিক দল। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ সড়কে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, মে দিবস উপলক্ষে শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি পালন করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।