আর্মি মেডিকেল ও ডেন্টাল কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

আর্মি মেডিকেল ও ডেন্টাল কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

আর্মি মেডিকেল ও ডেন্টাল কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

আর্মি মেডিকেল কোর ও আর্মি ডেন্টাল কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহীদ সালাহউদ্দিন সেনানিবাসস্থ আর্মি মেডিকেল কোর সেন্টার অ্যান্ড স্কুলে (এএমসিসিঅ্যান্ডএস) এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বাৎসরিক অধিনায়ক সম্মেলনে আর্মি মেডিকেল কোর ও আর্মি ডেন্টাল কোরের অধিনায়ক এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন সেনাবাহিনী প্রধান। এ সময় তিনি দুই কোরের প্রযুক্তিগত উন্নয়ন, চিকিৎসা ও দন্ত চিকিৎসাসেবার মানোন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন।

May be an image of tree and text that says "SAPLIO BY GENERAL WAQAR-UZ-ZAMAN. SBP, OSP, SGP, psc 8 CHIP ARM FF o 현파는"

সেনাবাহিনী প্রধান আর্মি মেডিকেল কোর ও আর্মি ডেন্টাল কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও পেশাগত অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি দেশের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এসব কোরের বিভিন্ন কার্যক্রম ও অবদানের প্রশংসা করেন তিনি।

জেনারেল ওয়াকার-উজ-জামান সততা, সত্যনিষ্ঠা ও কর্তব্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের ওপর জোর দেন। সেবামূলক কার্যক্রমের মাধ্যমে আর্মি মেডিকেল কোর ও আর্মি ডেন্টাল কোর ভবিষ্যতেও তাদের প্রশংসনীয় ভূমিকা অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

May be an image of one or more people and text that says "বাংসরিক অধিনায়ক সমে্মলন-২০২৬ -২০২৬ আর্মি মেডিকেল কোর সেন্টার এন্ড স্কুল ০৯-১০ সেপ্টেয়র ২০২৬ OMΕΟΕΗΕ OF FHEALERS"

সম্মেলনে চিকিৎসা ও দন্ত চিকিৎসাসেবার আধুনিকায়ন, প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং সংশ্লিষ্ট সদস্যদের পেশাগত দক্ষতা আরও বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে মহাপরিচালক, সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর; ভারপ্রাপ্ত জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল; জিওসি, ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, ঘাটাইল এরিয়াসহ সেনাবাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ ছাড়া আর্মি মেডিকেল কোর ও আর্মি ডেন্টাল কোরের অধিনায়ক, কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের সদস্যরা সম্মেলনে অংশ নেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *