কাপ্তাইয়ে দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাইয়ে সুবিধাবঞ্চিত, অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ আর ই ব্যাটালিয়ন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাঙামাটি রিজিয়নের আওতাধীন কাপ্তাই উপজেলার ১১ আর ই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার গবাগনা বাঙালি পাড়ায় এ বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।

কাপ্তাইয়ে দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা

ক্যাম্পে এলাকার অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষ এবং শিশুরা বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। দুর্গম এলাকা হওয়ায় দূর-দূরান্ত থেকেও অনেকে চিকিৎসাসেবা নিতে ক্যাম্পে উপস্থিত হন।

সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় ১১ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাজু আহমেদ-এর তত্ত্বাবধানে এ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়।

ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার ক্যাম্পে আগত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেন। রোগীদের শারীরিক অবস্থা ও প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হয়।

কাপ্তাইয়ে দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা

স্থানীয়রা জানান, দুর্গম এলাকার নিম্নআয়ের মানুষের জন্য এ ধরনের চিকিৎসা ক্যাম্প অত্যন্ত সহায়ক। অনেকের পক্ষে দূরের হাসপাতাল বা চিকিৎসাকেন্দ্রে গিয়ে চিকিৎসা নেওয়া কষ্টসাধ্য হওয়ায় স্থানীয়ভাবে বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ায় তারা উপকৃত হয়েছেন।

১১ আর ই ব্যাটালিয়ন সূত্র জানায়, পার্বত্য এলাকার সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার অংশ হিসেবে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও দায়িত্বপূর্ণ এলাকার মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসহ বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *