চেঙ্গী নদীতে নিখোঁজের ৪ দিন পর মিলল তপন উদয় চাকমার মরদেহ
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি সদরের চেঙ্গী নদীতে তলিয়ে নিখোঁজের চার দিন পর তপন উদয় চাকমা (নৈশপ্রহরী)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে দক্ষিণ গঞ্জপাড়া এলাকার নদীর বালুচর থেকে স্বজনরা মরদেহটি উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের মধ্যে পেরাছড়া ইউনিয়নের যুবরাজ পাড়ায় চেঙ্গী নদীতে লাকড়ি সংগ্রহ করতে নেমে নিখোঁজ হন তপন উদয় চাকমা। ঘটনার পরপরই স্বজন ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
চার দিন পর শুক্রবার সকালে দক্ষিণ গঞ্জপাড়ার বালুর চরে কাদা-মাটিচাপা অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্বজনরা উদ্ধার করেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে নদীর স্রোত বেড়ে যাওয়ায় এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।