রাঙামাটিতে চাচাতো বোনেক ধর্ষণের অভিযোগে পলাতক মুন্না গ্রেফতার

রাঙামাটিতে চাচাতো বোনেক ধর্ষণের অভিযোগে পলাতক মুন্না গ্রেফতার

রাঙামাটিতে চাচাতো বোনেক ধর্ষণের অভিযোগে পলাতক মুন্না গ্রেফতার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

রাঙামাটি প্রতিবেদক

রাঙামাটিতে সাত বছরে শিশু ধর্ষণের অভিযোগে পলাতক মুন্নাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে পুলিশি অভিযানে শহরের রির্জাভ বাজার পুরান বস্তি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একাধিক বিশেষ টিমের অভিযানে অভিযুক্ত পলাতক আব্দুর রহমান মুন্না (১৩) কে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, ভিকটিমের পরিবারের নিকট হতে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার রাতে শিশুটি তার নিজ িবাসার সামনে অবস্থান করছিল। এসময় তার চাচাতো ভাই মুন্না তাকে জোরপূর্বক তুলে নিজের ঘরে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করে।

নির্যাতনের পর শিশুটি নিজের ঘরে ফিরে গেলে তার বড় বোন শরীরে রক্ত দেখতে পায়। বোনকে সব কথা খুলে বলার পর স্বজনরা তাৎক্ষণিক তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

শিশুটিকে হাসপাতালে আনার পরপরই চিকিৎসা শুরু করা হয়। কিন্তু রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেলে রেফার্ড করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।