বাঘাইছড়িতে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ উদ্ধার

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ উদ্ধার

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অভিযান চালিয়ে মালিকবিহীন বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ উদ্ধার করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)। উদ্ধারকৃত কাঠের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৫১ হাজার ৯০ টাকা।

শনিবার (২ মে) সকাল সাড়ে ৮টার দিকে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধিনায়কের নির্দেশনায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ভারপ্রাপ্ত অপারেশনস অফিসার ক্যাপ্টেন অমিত কুমার সাহার নেতৃত্বে বিজিবির একটি টহল দল বাঘাইছড়ি উপজেলার তুলাবন এলাকায় অভিযান চালায়।

বিজিবি সূত্রে জানা যায়, স্থানীয় অসাধু কাঠ ব্যবসায়ীরা চোরাচালানের উদ্দেশ্যে তুলাবন বটতলা আমবাগানের ভেতরে অবৈধ সেগুন কাঠ মজুদ করে রাখে। পরে টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭৮ দশমিক ০২ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করতে সক্ষম হয়।

এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ জানান, তাদের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিতভাবে চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, চোরাকারবারিরা বিভিন্ন কৌশল অবলম্বন করে অবৈধ কার্যক্রম চালানোর চেষ্টা করছে, তবে বিজিবি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং নিয়মিত টহলের মাধ্যমে এসব তৎপরতা দমনে কাজ করে যাচ্ছে।

তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সীমান্তবর্তী এলাকায় বনজ সম্পদ পাচার রোধে বিজিবির এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed