খাগড়াছড়িতে যৌথ বাহিনীর অভিযানে ১০০ কার্টন বিদেশি সিগারেটসহ আটক ১

খাগড়াছড়িতে যৌথ বাহিনীর অভিযানে ১০০ কার্টন বিদেশি সিগারেটসহ আটক ১

খাগড়াছড়িতে যৌথ বাহিনীর অভিযানে ১০০ কার্টন বিদেশি সিগারেটসহ আটক ১
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলা সদরের পেরাছড়া ইউনিনের ধর্মপুরস্থ পূর্ব নীলকান্ত পাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে জনেল চাকমা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি যৌথ বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় জনেল চাকমার নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ১০০ কার্টন অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

আটক জনেল চাকমা প্যারা ছড়া এলাকার বাসিন্দা। তার পিতা ত্রিপান জতী চাকমা এবং মাতা প্রতী বালা চাকমা।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রসঙ্গত, সীমান্তবর্তী এলাকায় অবৈধ পণ্য চোরাচালান প্রতিরোধে যৌথ বাহিনীর অভিযান জোরদার করা হলেও এ ধরনের তৎপরতা এখনও পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।