বর্ণাঢ্য আয়োজনে সেনাবাহিনীর লংগদু জোনের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে সেনাবাহিনীর লংগদু জোনের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে সেনাবাহিনীর লংগদু জোনের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Oplus_131072

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির লংগদু উপজেলাতে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। একই সঙ্গে দিনব্যাপী প্রীতি ভোজ ও গৌরবময় অর্জনের প্রমাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

রবিবার (৩ এপ্রিল) বেলা ১২টায় লংগদু সেনা জোন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার কে এম ওবায়দুল হক, যিনি কেক কেটে ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) অধিনায়ক শাহ নেওয়াজ তাসকিনসহ সেনাবাহিনী ও সীমান্তরক্ষী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

আয়োজনে সেনা সদস্যদের অংশগ্রহণে প্রীতি ভোজের পর লংগদু জোনের বিভিন্ন সময়ের অর্জন, অভিযান ও উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যা উপস্থিত অতিথিদের কাছে প্রশংসিত হয়।

বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা রক্ষা, উন্নয়ন সহযোগিতা এবং জনগণের আস্থা অর্জনে লংগদু জোন দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে লংগদু জোনের ভূমিকা স্থানীয় প্রশাসন ও জনগণের সঙ্গে সমন্বয়ের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়ে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *