সাজেকে রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

সাজেকে রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

সাজেকে রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির সাজেক ইউনিয়নে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বাঘাইছড়ি উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার বিকেলে ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র বাঘাইহাট বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিকেলে বাঘাইহাট বাজার থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা নবগঠিত কমিটির সমর্থনে বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এবং পরে মিষ্টি বিতরণ করা হয়।

সমাবেশে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে সাজেক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. ইউসুফ আলী, সাজেক শাখা ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম মানিক এবং সাংগঠনিক সম্পাদক মো. রায়হান উদ্দিন উল্লেখযোগ্য। এছাড়াও বিভিন্ন ইউনিটের স্থানীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা নবগঠিত জেলা কমিটিকে স্বাগত জানিয়ে বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে রাঙামাটি জেলা ছাত্রদল আরও সুসংগঠিত ও গতিশীল হবে। তারা দাবি করেন, নতুন কমিটিতে ত্যাগী ও পরিশ্রমী নেতাদের মূল্যায়ন করা হয়েছে, যা শিক্ষার্থীদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাজেক থানা ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম বলেন, “আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ছাত্রদল রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবে। শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে আমরা সব সময় সোচ্চার থাকব। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হবে।”

অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। নবগঠিত কমিটির নেতারা সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *