নাইক্ষ্যংছড়িতে খাল পুনঃখনন কার্যক্রম শুরু, জলাবদ্ধতা নিরসনে স্বস্তির আশা

নাইক্ষ্যংছড়িতে খাল পুনঃখনন কার্যক্রম শুরু, জলাবদ্ধতা নিরসনে স্বস্তির আশা

নাইক্ষ্যংছড়িতে খাল পুনঃখনন কার্যক্রম শুরু, জলাবদ্ধতা নিরসনে স্বস্তির আশা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

প্রতি বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় দুর্ভোগে থাকা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলাতে অবশেষে স্বস্তির উদ্যোগ নেওয়া হয়েছে। জলাবদ্ধতা নিরসনে ২ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে, যা স্থানীয়দের কাছে ‘জীবন বাঁচানোর প্রকল্প’ হিসেবে বিবেচিত হচ্ছে।

সোমবার বেলা ১১টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরি।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, দীর্ঘদিনের জলাবদ্ধতার কষ্ট লাঘবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। খালগুলো সচল হলে পানি নিষ্কাশনের স্বাভাবিক প্রবাহ ফিরে আসবে এবং এলাকার মানুষের ভোগান্তি অনেকাংশে কমবে। তিনি এটিকে শুধু একটি প্রকল্প নয়, বরং জীবনমান উন্নয়নের একটি বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় বাস্তবায়িত এ উদ্যোগে নাইক্ষ্যংছড়ি সদর খালের আড়াই কিলোমিটার এবং সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়ি খালের আড়াই কিলোমিটারসহ মোট ৫ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে।

প্রকল্প সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অপরিকল্পিত ভরাট ও অবহেলার কারণে খালগুলো প্রায় মৃতপ্রায় হয়ে পড়েছিল। ফলে সামান্য বৃষ্টিতেই ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হতো। প্রাথমিকভাবে ১ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে ২৫৯ জন শ্রমিকের মাধ্যমে কাজ শুরু করা হয়েছে। পরবর্তীতে দ্রুত কাজ সম্পন্ন করতে এক্সকাভেটরসহ আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

উদ্বোধন শেষে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অংশ নেন। সভায় বক্তারা প্রকল্পটি দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং এর সুফল যেন সরাসরি জনগণের কাছে পৌঁছে—সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা পুলিশ প্রশাসনের প্রতিনিধি এবং স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *