টেকনাফে টিটিপি সংশ্লিষ্টতার অভিযোগে রোহিঙ্গা তরুণ গ্রেপ্তার
![]()
নিউজ ডেস্ক
তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মাহমুদুল্লাহ নামে ১৯ বছর বয়সী এক রোহিঙ্গা তরুণকে পুলিশ গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (৫ মে) বিকেল ৫টায় টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার টেকনাফ থানা পুলিশের একটি দল টেকনাফের ২৪ নম্বর ক্যাম্প থেকে তাকে গ্রেপ্তার করে।
কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ অহিদুর রহমান গণমাধ্যমকে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে টেকনাফ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে মাহমুদুল্লাহর একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে, যেখানে টিটিপি-সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালিত হতো বলে ধারণা করা হচ্ছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া তরুণ মাহমুদুল্লাহ টিটিপির সমর্থক বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জঙ্গি সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্ট একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তার সক্রিয় উপস্থিতির প্রমাণ মিলেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে টেকনাফ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং টিটিপির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।