রাঙামাটি জেলা তাঁতীদলের পূর্ণাঙ্গ কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

রাঙামাটি জেলা তাঁতীদলের পূর্ণাঙ্গ কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

রাঙামাটি জেলা তাঁতীদলের পূর্ণাঙ্গ কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি জেলা তাঁতীদলের ঘোষিত পূর্ণাঙ্গ কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি শহরের কাঁঠালতলীস্থ দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা তাঁতীদলের সদস্য সচিব মো. জমির উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আনোয়ার আজিম, জেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কামাল ছগির, সাবেক সহ-সভাপতি মো. আমিনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

লিখিত বক্তব্যে মো. জমির উদ্দিন অভিযোগ করে বলেন, কেন্দ্র থেকে যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে তা জেলা নেতৃবৃন্দের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই করা হয়েছে। তিনি দাবি করেন, যাকে সভাপতি করা হয়েছে তাকে নারী কেলেঙ্কারির অভিযোগে গত ২৫ মে ২০২৫ সালে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল।

তিনি আরও বলেন, এ বিষয়ে কেন্দ্রীয় কমিটির সদস্য সচিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রাঙামাটির কমিটি সম্পর্কে কিছুই জানেন না বলে জানিয়েছেন। এছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে কেন্দ্রীয় নেতারা উপজেলা কমিটি গঠনের কার্যক্রমও শুরু করেছেন বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মুজিবুর রহমানের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে রাঙামাটি জেলা তাঁতীদলের কমিটি ঘোষণা করা হয়েছে। এ ঘটনাকে সংগঠনবিরোধী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে দ্রুত ঘোষিত কমিটি বাতিলের দাবি জানানো হয়।

মো. জমির উদ্দিন বলেন, অবিলম্বে এই কমিটি বাতিল না করা হলে ঘোষিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।

জেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কামাল ছগির বলেন, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে যারা রাজপথে সক্রিয় ছিলেন, তাদের মূল্যায়ন করে কমিটি গঠন করা হলে কোনো আপত্তি থাকতো না। তিনি বলেন, রাঙামাটিতে সম্মেলনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠন করা হলে সংগঠন উপকৃত হতো। এভাবে বিতর্কিত প্রক্রিয়ায় কমিটি গঠন করলে সংগঠন ক্ষতিগ্রস্ত হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বর্তমান কমিটি বাতিল করে নতুন সম্মেলনের মাধ্যমে গ্রহণযোগ্য কমিটি গঠনের দাবি জানাচ্ছেন তারা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।