বান্দরবানে বিজিবির বিশেষ অভিযান, পাচারকালে সেগুন ও গামারী গাছের গুড়ি উদ্ধার

বান্দরবানে বিজিবির বিশেষ অভিযান, পাচারকালে সেগুন ও গামারী গাছের গুড়ি উদ্ধার

বান্দরবানে বিজিবির বিশেষ অভিযান, পাচারকালে সেগুন ও গামারী গাছের গুড়ি উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের দুর্গম সীমান্ত ও পার্বত্য এলাকায় অবৈধ চোরাচালান, অস্ত্র ও মাদক প্রতিরোধসহ নানা নিরাপত্তা কার্যক্রমে নিয়মিতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় বান্দরবান সেক্টরের একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠের গুঁড়ি উদ্ধার করা হয়েছে।

গতকাল ৬ মে রোয়াংছড়ি উপজেলার ঘেরাও মুখ এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি ও বন বিভাগের যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে নদীপথে পাচারের উদ্দেশ্যে মজুদ করে রাখা ৫২৮টি সেগুন ও গামারী গাছের গুঁড়ি উদ্ধার করা হয়।

বিজিবি বান্দরবান সেক্টর সদর দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় সূত্রে জানা যায়, উদ্ধারকৃত এসব কাঠ নদীপথ ব্যবহার করে পার্শ্ববর্তী স-মিলগুলোতে অবৈধভাবে সরবরাহ করা হতো। তথ্যের ভিত্তিতে বিজিবি টহল দল ও বন বিভাগের কর্মকর্তারা যৌথভাবে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় কাঠগুলো জব্দ করেন।

উদ্ধারকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরে জব্দকৃত কাঠ বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়।

বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি অবৈধ কাঠ পাচার, চোরাচালান, মাদক ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে জোরালোভাবে কাজ করে যাচ্ছে। পার্বত্য বান্দরবান বনসম্পদে সমৃদ্ধ হওয়ায় এখানে নিয়ম মেনে কাঠ ব্যবসা পরিচালনাকারীদের সহযোগিতা করা হবে, তবে অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, দূর্গম এলাকায় বৈধ কাঠ ব্যবসা পরিচালনায় কিছু সীমাবদ্ধতা থাকলেও আইন মেনে ব্যবসা পরিচালনাকারীদের প্রয়োজনীয় সহায়তা দিতে বিজিবি প্রস্তুত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed