রাবিপ্রবির রিজেন্ট বোর্ডে এমপি ওয়াদুদ ও সাচিংপ্রু জেরী
![]()
নিউজ ডেস্ক
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)-এর সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘রিজেন্ট বোর্ড’-এর সদস্য হিসেবে জাতীয় সংসদের দুই সদস্যকে মনোনয়ন দেওয়া হয়েছে।
জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ থেকে গত ৪ মে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে মনোনীত দুই সংসদ সদস্য হলেন খাগড়াছড়ি আসনের সাংসদ আবদুল ওয়াদুদ ভুঁইয়া এবং বান্দরবান আসনের সাংসদ সাচিং প্রু জেরী।
সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব নিবিড় রঞ্জন তালুকদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’-এর ধারা ১৮(১)(ঘ) অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডে তাদের মনোনয়ন দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি), শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রীর একান্ত সচিব, স্পিকারের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।
উল্লেখ্য, রিজেন্ট বোর্ড বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম হিসেবে প্রশাসনিক, একাডেমিক ও উন্নয়নমূলক বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা পালন করে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।