রাঙামাটিতে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত

রাঙামাটিতে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত

রাঙামাটিতে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

জ্ঞান, উদ্ভাবন ও সৃজনশীলতার অনন্য সমন্বয়ে গত বৃহস্পতিবার রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান মেলা ২০২৬। প্রতি বছরের ধারাবাহিকতায় লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত এ মেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ও সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়ন কমান্ডার মোঃ নাজমুল হক। তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রজেক্ট সম্পর্কে খোঁজখবর নেন।

May be an image of text

পরে তিনি বিজ্ঞান মেলা, গণিত অলিম্পিয়াড ও সাধারণ জ্ঞান অলিম্পিয়াড ২০২৬-এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং ফটোসেশনে অংশ নেন। এরপর সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের উৎসাহিত করেন। মেলার অংশ হিসেবে শিক্ষার্থীরা একক ও দলীয়ভাবে বিভিন্ন বৈজ্ঞানিক প্রজেক্ট উপস্থাপন করে, যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

May be an image of one or more people and text

প্রজেক্ট প্রদর্শনী শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। গণিত অলিম্পিয়াড, সাধারণ জ্ঞান অলিম্পিয়াড এবং প্রজেক্ট প্রদর্শনীতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পরে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্যে অধ্যবসায়, অনুশীলন ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠারও পরামর্শ দেন। এছাড়া নিজের উদ্যোগে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য পুরস্কার ঘোষণা করেন।

May be an image of text that says 'শেক্ষা Σ প্রগতি সম্প্রীতি বিজ্ঞান মেলা, গণিত অলিম্পিয়াডড ও সাধারণ জ্ঞান অলিম্পিয়াড-২০২৬ -২০২৬ এর পুরস্কার রিতরণ রকাম বলাতিািমি मदिनः ব্রিগেডিয়ার জেনারেল য়োক সাঃজমুল হক উসি, পিএসসি চালনা LLAKER$ রাওামট me4aHbb রিজিয়ন কমাভার, রাডামাটি রিজিয়" লেকার্স পাবলিক স্কুল'

উল্লেখ্য, গত ৩ ও ৪ মে যথাক্রমে গণিত অলিম্পিয়াড ও সাধারণ জ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। প্রতিটি প্রতিযোগিতায় শ্রেণিভিত্তিক চারটি গ্রুপে শিক্ষার্থীরা অংশ নেয় এবং বিজ্ঞান মেলায় তাদের উদ্ভাবনী চিন্তার প্রতিফলন তুলে ধরে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *