কক্সবাজারে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

কক্সবাজারে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

কক্সবাজারে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজার সদরের খুরুশকুলে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (২০ মে) সকাল ১১টার দিকে খুরুশকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তেতৈয়া গুলাবাপের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর মৃত মোহাম্মদ কালুর ছেলে বলে জানা গেছে।

নিহতের স্বজন সাইফুল ইসলাম জানান, সকালে জাহাঙ্গীরের ছোট ভাই আলমগীর স্থানীয় একটি দোকান বসানোকে কেন্দ্র করে স্থানীয় মো. আরিফের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে আলমগীর বাড়িতে গিয়ে বিষয়টি জানালে বড় ভাই জাহাঙ্গীর ঘটনাস্থলে যান। সেখানে উভয় পক্ষের মধ্যে প্রথমে তর্কবিতর্ক ও পরে হাতাহাতির ঘটনা ঘটে।

সাইফুল অভিযোগ করে বলেন, ওই এলাকার ১০ থেকে ১২ জন তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে আরিফ হঠাৎ জাহাঙ্গীরকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর সাইফুল জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় আরিফের মা রুবিনা বেগমসহ দুইজনকে হেফাজতে নেয় পুলিশ।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, “কথা কাটাকাটির জেরে এ ঘটনা ঘটেছে। দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *