বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে পার্বত্য জেলা বান্দরবানে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২১ মে) সকালে ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের আয়োজনে ব্রিগেডের প্রশিক্ষণ মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রিজিয়ন সদর দপ্তরের স্টাফ অফিসার ক্যাপ্টেন মোঃ সামিউল ইসলাম উপস্থিত থেকে অসহায় ও দুঃস্থ পরিবারের সদস্যদের হাতে বিভিন্ন ঈদ সামগ্রী তুলে দেন।

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

এসময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় মানবিক প্রয়োজনে সাধারণ মানুষের পাশে রয়েছে। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে পেরে সেনাবাহিনী আনন্দিত। প্রত্যন্ত অঞ্চলের মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই এ উদ্যোগ সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিন মোট ১০৬টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে পোলাও চাল, সিদ্ধ চাল, আটা, সেমাই, গুঁড়া দুধ, চিনি, সয়াবিন তেল, পেঁয়াজ ও আলুসহ বিভিন্ন প্রয়োজনীয় ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়াও ২টি অসহায় পরিবারের শিশুর জন্য দুগ্ধ গুঁড়া দুধ প্রদান করা হয়।

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

একইসঙ্গে ৩টি অসহায় পরিবারকে গৃহ নির্মাণের জন্য ঢেউটিন এবং ত্রিপুরা সম্প্রদায়ের একজন ব্যক্তিকে চিকিৎসা সহায়তার জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে।

স্থানীয়রা সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্গম পার্বত্য অঞ্চলে এ ধরনের সহায়তা অসহায় মানুষের জন্য অনেক বড় সহায়তা ও স্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *