পাকিস্তানে সেনাসদস্যদের বহনকারী ট্রেনে বোমা হামলায় নিহত অন্তত ২৪

পাকিস্তানে সেনাসদস্যদের বহনকারী ট্রেনে বোমা হামলায় নিহত অন্তত ২৪

পাকিস্তানে সেনাসদস্যদের বহনকারী ট্রেনে বোমা হামলায় নিহত অন্তত ২৪
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সেনাসদস্যদের বহনকারী একটি ট্রেনে ভয়াবহ গাড়িবোমা হামলায় অন্তত ২৪ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।

রবিবার (২৪ মে) কোয়েটার চমন ফাটক এলাকার কাছে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

এএফপির বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ট্রেনটি একটি সিগন্যাল পয়েন্ট অতিক্রম করার সময় বিস্ফোরকভর্তি একটি গাড়ি ট্রেনের একটি বগির সাথে সজোরে ধাক্কা খায়। এর ফলে বিকট বিস্ফোরণের সাথে ট্রেনের বগিটি লাইনচ্যুত হয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হামলায় নিহতদের মধ্যে বেশ কয়েকজন সেনাসদস্য এবং তাদের পরিবারের সদস্যরাও রয়েছেন বলে প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে।

ঘটনাস্থল থেকে পাওয়া বিভিন্ন ভিডিও ও ছবিতে দেখা গেছে, দুমড়েমুচড়ে যাওয়া একটি বগি রেললাইনের পাশে উল্টে পড়ে আছে। ঘটনার পরপরই উদ্ধারকর্মী ও স্থানীয় লোকজন ধ্বংসস্তূপের মধ্যে জীবিতদের সন্ধানে জোর তল্লাশি শুরু করেন। ভয়াবহ এই বিস্ফোরণে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed