উখিয়ায় পারিবারিক কলহে গৃহবধূ নিহত, স্বামী-শাশুড়ি গ্রেপ্তার

উখিয়ায় পারিবারিক কলহে গৃহবধূ নিহত, স্বামী-শাশুড়ি গ্রেপ্তার

উখিয়ায় পারিবারিক কলহে গৃহবধূ নিহত, স্বামী-শাশুড়ি গ্রেপ্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের উখিয়ায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাগলিরবিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পারভিন আক্তার (২৫) একই এলাকার মো. আব্দুল আলমের স্ত্রী এবং আব্দুল গফুরের মেয়ে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বাবার বাড়িতে যাওয়া নিয়ে পারভিন আক্তারের সঙ্গে তার স্বামী মো. আব্দুল আলমের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আব্দুল আলম তার স্ত্রীর গলা চেপে ধরে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এতে পারভিন গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে স্বামী ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে জড়িত থাকার অভিযোগে নিহতের স্বামী মো. আব্দুল আলম ও তার মাকে গ্রেপ্তার করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, “প্রাথমিকভাবে স্বামীর মারধরের ঘটনায় গৃহবধূর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তবে ঘটনাটির প্রকৃত কারণ ও মৃত্যুর রহস্য ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।”

তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed