উখিয়ায় মিয়ানমার সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গুলিবিনিময়: অস্ত্র ও গুলি উদ্ধার

উখিয়ায় মিয়ানমার সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গুলিবিনিময়: অস্ত্র ও গুলি উদ্ধার

উখিয়ায় মিয়ানমার সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গুলিবিনিময়: অস্ত্র ও গুলি উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও ঘটনাস্থল থেকে বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার পালংখালী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটলেও বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

স্থানীয় সূত্রগুলোর দাবি- গোলাগুলির এই ঘটনাটি মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) বা রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও)-এর সদস্যদের সঙ্গে ঘটেছে। তবে বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্ট কোনো সংগঠনের নাম উল্লেখ না করে কেবল অস্ত্রধারী সশস্ত্র গোষ্ঠী’র কথা বলা হয়েছে।

বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দুপুরে উখিয়ার পালংখালী এলাকার বাহারপাড়া নামক সীমান্তের নাফ নদীর শূন্য লাইনের (জিরো লাইন) কাছাকাছি মিয়ানমার সীমান্ত থেকে জেলের বেশে একটি নৌকায় করে কয়েকজন অস্ত্রধারীকে অনুপ্রবেশ করতে দেখা যায়। এ সময় সীমান্তে টহলরত ৬৪ বিজিবির একটি বিশেষ দল তাৎক্ষণিকভাবে নাফ নদী সংলগ্ন এলাকায় অবস্থান নেয় এবং অনুপ্রবেশকারীদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে। জবাবে সশস্ত্র গোষ্ঠীটিও বিজিবিকে লক্ষ্য করে কয়েক রাউন্ড পাল্টা গুলি চালায়। একপর্যায়ে বিজিবির তীব্র প্রতিরোধের মুখে তারা নৌকাটি ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে মিয়ানমার সীমান্তের দিকে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি টহল দল পরিত্যক্ত নৌকাটি জব্দ করে তল্লাশি চালায়। নৌকা থেকে উদ্ধার করা হয়- ১টি জি-৩ রাইফেল, ৩টি জি-৩ খালি ম্যাগাজিন, ৩টি খালি ফাইবার ম্যাগাজিন, ৫১৫ রাউন্ড তাজা গুলি, ৪ হাজার পিস ইয়াবা, ১টি জি-৩ অস্ত্র বহনের ব্যাগ, মোবাইল ফোন, সিম কার্ড।

বিজিবি আরও জানায়, এর আগে গত ৩০ মে বিকেলে হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাব্যিক চর নামক স্থানে যে সশস্ত্র দলটি জেলে বেশধারী দুই রোহিঙ্গার ওপর গুলি চালিয়ে ইয়াবা ছিনিয়ে নিয়েছিল, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে- বুধবার পালংখালীর ঘটনায় জড়িত দলটি সেই একই চক্রের সদস্য।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed