নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির বড় সাফল্য, ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা উদ্ধার

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির বড় সাফল্য, ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা উদ্ধার

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির বড় সাফল্য, ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়িতে মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উপজেলার জারুলিয়াছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৮৪১ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বাহিনীটি। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২ লাখ ৫২ হাজার ৩০০ টাকা।

শুক্রবার (৫ জুন) সকালে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচারের গোপন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় সকাল সাড়ে ৭টার দিকে সীমান্ত পিলার ৪৬/৪-এস সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ দূরে পোয়াবন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের সঙ্গে থাকা দুটি ব্যাগ ফেলে দ্রুত পাশের পাহাড়ি জঙ্গলে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে ফেলে যাওয়া ব্যাগ দুটি তল্লাশি করে ১০টি পৃথক প্যাকেটে সংরক্ষিত মোট ১ লাখ ৮৪১ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেন। উদ্ধার হওয়া ইয়াবাগুলো সীমান্তপথে দেশের অভ্যন্তরে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির বড় সাফল্য, ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা উদ্ধার

বিজিবি কর্মকর্তারা জানান, মিয়ানমার সীমান্তবর্তী এলাকাগুলোকে ব্যবহার করে মাদক পাচারকারীরা প্রায়ই ইয়াবা দেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তবে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি ও নিয়মিত গোয়েন্দা তৎপরতার কারণে এমন অনেক চালান আটক করা সম্ভব হচ্ছে।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সরকারের ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। সীমান্তকে মাদকমুক্ত রাখতে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হওয়ায় পাচারকারীদের নেটওয়ার্কে চাপ সৃষ্টি হয়েছে। ফলে সীমান্ত সুরক্ষা এবং মাদক নিয়ন্ত্রণে বিজিবির কার্যক্রম আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *